কাতারে নতুন বিপদ ট্রাফিক, মাঠে নামার আগে রাস্তায় দুর্ঘটনার কবলে সুইস দল

খবর লাইভ : একের পর এক অঘটন পিছু ছাড়ছে না এবারের বিশ্বকাপ ফুটবলকে।এবার প্রশ্ন উঠল কাতারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে।ব্রাজিলের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যায় সুইৎজারল্যান্ড। ম্যাচে ব্রাজিলকে কোনও কঠীন লড়াইয়ের সামনেও ফেলতে পারেনি তারা। ধাক্কা দিতে পারেনি তারা। কিন্তু মাঠে আসার পথে একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে সুইৎজারল্যান্ডের বাস।

জানা গিয়েছে, কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ ছিল ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচ। মাঠে আসার পথে বিরাট যানজটের মাঝে পড়েছিল সুইসদের বাস।গতি কম থাকার কারণে বড় কোনও দুর্ঘটনা হয়নি। কেউ আহত হননি।অভিযোগ, বাসের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটে। সামনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে বাসটি। প্রশ্ন উঠেছে বিশ্বকাপের মতো মঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে যাওয়ার আগেই যেভাবে দুর্ঘটনাটি ঘটে সেটা মোটেই কাম্য ছিল না।এমন একটি প্রতিযোগিতায় টিম বাসকে নিরাপদে মাঠে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংগঠকদের। যদিও
মাঠে পৌঁছে অনুশীলনের সময় কোনও রকম অসুবিধা দেখা যায়নি জের্ডান শাকিরিদের মধ্যে।

ক্যামেরুনকে হারিয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামা সুইসরা চাইছিলেন সেই ছন্দ ধরে রাখতে। কিন্তু তা সম্ভব হয়নি। পর পর দু’টি ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলে ব্রাজিল। সুইৎজারল্যান্ড যদিও তিন পয়েন্টেই আটকে আছে। শেষ ম্যাচে তারা খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তাদের জিততে হবে। তা হলেই প্রি-কোয়ার্টারে পৌঁছে যাবে তারা। হেরে গেলেও তাদের টিকে যাওয়ার সম্ভাবনা। ব্রাজিল যদি ক্যামেরুনকে হারিয়ে দেয় তবে । কিন্তু শেষ ম্যাচে ক্যামেরুন জিতে গেলে সুইৎজারল্যান্ডকে জিততেই হবে। না হলে গোল পার্থক্যের দিকে তাকিয়ে থাকতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago