সাবিত্রীর মন্তব্য নিয়ে ধুন্ধুমার, বিধানসভায় মুলতুবি প্রস্তাব খারিজ; ওয়াকআউট বিজেপি বিধায়কদের

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে দুদিন ধরে তরজা চলছে রাজ্য জুড়ে।মঙ্গলবার এর প্রতিবাদে রাজ্য বিধানসভায় আনা বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপির পরিষদীয় দল।মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। কেন মুলতুবি প্রস্তাব খারিজ তার কারণ জানতে চান তারা।স্পিকার জানান, বিজেপির আনা এই মুলতুবি প্রস্তাব ‘রাজ্যের বিষয় নয়’ , তাই খারিজ করা হয়েছে।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলতে থাকেন, “দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান কী ভাবে রাজ্যের বিষয় নয়?’’ ।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এর পরই তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, চন্দ্রিমা ভট্টাচার্যদের সঙ্গে রীতিমতো ঝগড়া বাধে বিজেপি বিধায়কদের। যাঁকে ঘিরে বিতর্ক মালদার মানিকচকের সেই তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ভারতের সংস্কৃতিকে মাথায় রেখে বলেছি। বিরোধী দলনেতা আমাকে ভুল উদ্ধৃত করে টুইট করেছেন।আমি বলিনি স্বাধীনতা আন্দোলনে গুজরাতিদের ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এটা সম্পর্কে জানেন না।
প্রতিবাদে বিধানসভায় স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।বিজেপি বিঝায়কদের দাবি, সাবিত্রীকে সাসপেন্ড করতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago