খবর লাইভ : বিরাটির মহাজাতি নগর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে এয়ারপোর্ট পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোররাতে আচমকাই বাড়িটির ভিতর থেকেই বিকট আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ির লোককে ডাকাডাকি করা হয়। তারপরই বাড়ির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে বাড়িতে থাকা বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মাকে উদ্ধার করে। এদের মধ্যে বাবা ও ছেলেকে সংজ্ঞাহীনভাবে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও করে কিছু জানানো হয়নি। আগুন লাগার ঘটনায় তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…