খবর লাইভ : বরাহনগরের বনহুগলী প্রতিবন্ধী হাসপাতালের হস্টেলের ঘর থেকে ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মিলেছে একটি সুইসাইড নোটও। তাতে লেখা রয়েছে, শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। এদিকে ছাত্রের দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিংহ। বাড়ি বিহারে। তিনি বনহুগলিতে অর্থোপেডিক হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়ুয়ারা জানান, প্রিয়রঞ্জনের রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁকে সহপাঠীরা যখন উদ্ধার করেছিলেন, তখনও প্রিয়রঞ্জন প্রাণে বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে কোনও ইমারজেন্সি সার্ভিস নেই। অ্যাম্বুলেন্সও না পেয়ে বাইকে করে প্রিয়রঞ্জনকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। তাই প্রিয়রঞ্জনের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।
এদিকে, প্রিয়রঞ্জনের চিরকুটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চায় পুলিশ। সত্যিই আত্মহত্যা নাকি খুন করা হয়েছে প্রিয়রঞ্জনকে, তার তদন্তে নেমেছে পুলিশ। সুইসাইড নোট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…