খবর লাইভ : দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যাকান্ডের রেশ এখনও কাটেনি। শ্রদ্ধা হত্যায় অভিযুক্ত হয়েছেন তাঁরই লিভ ইন পার্টনার আফতাব। শ্রদ্ধা ওয়ালকার হত্যার নির্মমতায় কেঁপে উঠেছে সারা দেশ। এবার একই ঘটনার পুনরাবৃত্তি।স্বামীকে খুন করে ২২টুকরো করে ফেলল স্ত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লির পাণ্ডবনগরে। নিহতের স্ত্রী এবং ছেলেকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি নিহতের দেহাংশ উদ্ধার করা হয়েছে রামলীলা ময়দান এবং পাণ্ডবনগর থেকে।
জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম অঞ্জন দাস। নিহত অঞ্জন দাসের স্ত্রী পুনম এবং সৎ ছেলে দীপক তাঁর মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে দায়ী। তাঁকে খুনের পরিকল্পনা করেছিলেন স্ত্রী পুনম। পরিকল্পনায় সাহায্য করেছে তাঁর ছেলে দীপক। জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুনম জানিয়েছেন, অঞ্জনের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক ছিল এবং অঞ্জনের অত্যাধিক মদ্যপানের অভ্যাসও ছিল।তবে পুনমের একাধিক বিয়ের কথাও সামনে এসেছে। প্রথম স্বামীর সন্তান দীপককে সাথে নিয়ে অঞ্জনের সংসারে প্রবেশ করেছিলেন পুনম। অভিযুক্তরা জানিয়েছেন, দীপকের স্ত্রীর ওপর অঞ্জন কুনজর দিয়েছিলেন, আর তাই অঞ্জনকে খুন করেন পুনম এবং দীপক।
উল্লেখ্য, গত ৩০ মে দিল্লির রামলীলা ময়দান এবং পাণ্ডবনগরের একটি নর্দমা থেকে অঞ্জন দাসের দেহাংশ উদ্ধার করা হয়। আর তারপরেই পুলিশ তদন্ত নামে। দেহাংশের ডিএনএ পরীক্ষা করা হয়। পাশাপাশি চলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ। আর সেই সূত্রেই প্রায় ৬ মাস পর অঞ্জন দাসের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী এবং সৎ পুত্র পুনম ও দীপককে। অঞ্জন দাসের হত্যার ঘটনা সামনে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই এই হত্যার সঙ্গে শ্রদ্ধা ওয়ালকার হত্যার মিল পাচ্ছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…