খবর লাইভ : কাতারে জোরকদমে চলছে বিশ্বকাপ। ফুটবল জ্বরে কাঁপছে মরুদেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লক্ষ মানুষ কাতারে এসে রয়েছেন। কিন্তু সে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’। যা স্থানীয়দের কাছে ক্যামেল ফ্লু নামে পরিচিত। করোনার থেকেও এই ফ্লু বড় আকার ধারণ করতে পারে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সৌদি আরবেই প্রথম এই রোগের সন্ধান পাওয়া যায়। সেই কারণে কাতারে আসা সকলকে সতর্কও করা হয়েছে।সূত্র অনুসারে জানা গিয়েছে, আরবে এখনও পর্যন্ত ২৬০০ জন মানুষের দেহে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই ভাইরাস মানুষ এবং পশু, সকলের মধ্যেই সংক্রমণ ঘটায়। সংক্রামিত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। মরুদেশে আসলে পর্যটকদের উটে চড়ার একটা উন্মাদনা থাকে। তাই কাতারে পর্যটকদের সতর্ক করা হয়েছে। উটের সংস্পর্শে না আসার কথা জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…