ফের আদালতে পেশ করা হল পার্থ-সুবীরেশদের

খবর লাইভ : জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ, সোমবার ফের আদালতে পেশ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ সাত জনকে। এদিন আদালতে হাজিরা দেবেন ধৃত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং, ও প্রসন্ন রায়ও। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে তাঁদের।

আজ আদালতে পার্থর ফের জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা। এর আগেও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। তবে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ বা অন্যদের জামিন মিলবে কিনা তার সিদ্ধান্ত হবে আজই।
গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীকালে সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। সোমবারই সিবিআইয়ের মামলার পরিপ্রেক্ষিতেই আদালতে তোলা হয় পার্থ সহ সাতজনকে। সিবিআই সূত্রে খবর, পার্থকে কেন্দ্রে রেখে সুবীরেশ, এসপি সিনহা কিংবা প্রসন্ন রায়রা একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত হয়ে রয়েছেন বলেই তদন্তে উঠে আসছে। সেই যোগসূত্রই আদালতে জোরালভাবে পেশ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।
প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে ফের হেফাজতে চান পার্থকে। অন্যদিকে পার্থর আইনজীবী দাবি করেন, সিবিআই যে তদন্তের প্রয়োজনে তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করছেন এমনটা নয়। তাঁর বক্তব্য ছিল, আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হচ্ছে পার্থকে। অন্যদিকে, সিবিআইয়ের বক্তব্য, এসএসসির গ্রুপ সি মামলা ও নবম দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে তারা। এই অবস্থায় পার্থকে জামিন দিলে তদন্ত ব্যহত হতে পারে বলে আশঙ্কা তাদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago