খবর লাইভ :
ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় স্পেন। পাল্টা আক্রমণ চালায় জার্মানি।
প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে জার্মিনার কাছে আটকে গেল স্পেন। এদিন স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করল জার্মানি। এই ড্র এর ফলে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা জিইয়ে রাখল জার্মানি।
ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় স্পেন। পাল্টা আক্রমণ চালায় জার্মানি। ম্যাচের দশ মিনিটে ভালো সুযোগ পান গোরেৎজাকা। কিন্তু অফসাইডের আওতায় পরে সেটি। পাল্টা আক্রমন চালানোর পাশাপাশি খেলা আয়ত্বে আনার চেষ্টা চালায় জাভি, পেডরিরা। তবে ম্যাচের ৪০ মিনিটে গোল করে বসে জার্মানি। তবে সেটা ভিএআর পদ্ধতিতে অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। যার ফলে প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য ড্র।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের হ্রাশ নিজেদের হাতে নেয় স্পেন। যার ফলে ম্যাচের ৬২ মিনিটে গোল পায় স্পেন। স্পেনকে গোল করে ১-০ এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা মোরাতা। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করেন মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জডি আলবা। তাঁর ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করেন তিনি। এক গোলে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ চালায় জার্মানি। গোলরক্ষককে পেয়ে গোল করতে ব্যর্থ হন মুসিয়ালা। একা পেয়েও অকারণে জোরে শট মারতে গিয়ে গোলরক্ষকের গায়ে পারেন তিনি। ম্যাচের ৮৩ মিনিটে সমতা ফেরায় জার্মানি। জার্মানির হয়ে ১-১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকোলাস ফুলক্রুগ। একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে ঘোল খাইয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তাঁর থেকে বল পেয়ে গোল করলেন নিকোলাস ফুলক্রুগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…