খবর লাইভ : আর্জেন্তাইনদের হয়ে গোল মেসি এবং ফের্নান্দেসের। এই জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্তিনা।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা। এদিন মেক্সিকোকে ২-০ গোলে হারাল লিওনেল মেসির দল। আর্জেন্তাইনদের হয়ে গোল মেসি এবং ফের্নান্দেসের। এই জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্তিনা।
ম্যাচে এদিন শুরুতে বেশ চনমনে লাগে আর্জেন্তিনাকে। একের পর এক আক্রমণে যায় তারা। তবে ম্যাচের বয়স ২০ পার হতেই খেলায় ফেরে মেক্সিকো। দু’বার গোলের কাছাকাছি পৌঁছে যায় তারা। প্রেসিং ফুটবল খেলতে শুরু করে মেক্সিকো। বল পেলেই উঠে যায় আক্রমণে। আক্রমণে ঝাপায় নীল-সাদার দল। তবে এরই মধ্যে বক্সের কিছুটা দূরে কোণাকুণি জায়গায় রদ্রিগোকে ফাউল করে। ফ্রিকিক নিলেন মেসি। সরাসরি গোলে রাখার চেষ্টা করেছিলেন লিও, তবে বাঁচিয়ে দেন ওচোয়া। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৫০ মিনিটে নিজের জায়গা থেকে ফ্রিকিক পান মেসি। তবে সেই সুযোগ নষ্ট করেন লিও। এরপর ফের আক্রমণে ঝাপায় আর্জেন্তিনা। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন নীল-সাদার দলকে ১-০ গোলে এগিয়ে দেন সেই মেসি। ডানদিক থেকে ডি মারিয়া পাস দেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলরক্ষক ওচোয়াকে পরাস্ত করে জালে বল জড়ান লিও। এই গোলের পরই অনন্য রেকর্ড গড়েন মেসি। ছুঁয়ে ফেললেন মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। সমসংখ্যক ২১ ম্যাচে ৮ গোল মারাদোনারও। গোল পাওয়ায় পর একের পর এক আক্রমণে যায় আর্জেন্তিনা। যার ফলে ৮৭ মিনিটে নীল-সাদার দলকে গোল করে এগিয়ে দেন পরিবর্তে নামা ফের্নান্দেস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…