ফের অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে তলব ইডির

খবর লাইভ : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিক পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই এই মামলায় তৎপর হয়ে উঠেছে ইডি। আজ, সোমবার অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যবসায়ী, সঞ্জীব মজুমদারকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি কর্তারা।

বীরভূমের এক চালকলের মালিক সঞ্জীব মজুমদার। ইডি সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি তাঁর সঙ্গে কথা বলতে চায় । অনুব্রত মণ্ডলকে বেশ কিছু টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই সঞ্জীব। তা নিয়েই তদন্তকারীরা কথা বলতে চান বলে খবর।

আরও পড়ুনঃ টিউনিসিয়াকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেল অস্ট্রেলিয়া

সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল আপাতত আসানসোল জেলে রয়েছেন। এদিকে অডিও গ্রেফতার করেছে তাঁকে। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। সেইমতো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছে ইডি। পাল্টা সেই আদালতেরই দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলও। মক্কেলের শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে গিয়েছেন তাঁর আইনজীবী। গত শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।আগামী ১ ডিসেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago