খবর লাইভ : শীতের দাপট বাড়লে ডেঙ্গুর দাপট কমবে, এমন আশা ছিল চিকিৎসকদেরও। কিন্তু আশঙ্কা বাড়িয়ে রাজ্যে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর খবর । চলতি বছরে নভেম্বরে রেকর্ড পারদ পতনের সাক্ষী থেকেছে বাংলা । সেই কারণেই ডেঙ্গু দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেছিলেন চিকিৎসকরা। গত বুধবার বিধানসভায় ডেঙ্গু নিয়ে বিবৃতিও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন গতবছর ডেঙ্গু কম ছিল, এ বছর ডেঙ্গু বেড়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা বাড়লে, ডেঙ্গু কমবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনিও। বিজেপির তরফ থেকে বিধানসভার শীতকালীন অধিবেশনে বারবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতির কথা তুলে মুলতবী প্রস্তাব আনা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে রাজ্য সঠিক পরিসংখ্যান দিচ্ছে না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান সুপ্রিম কোর্টের রায় আছে, তাই ডেঙ্গু তথ্য পোর্টালে দেওয়া যাচ্ছে না। অন্যান্য রাজ্য, কেন্দ্র ও আমরাও তথ্য দেওয়া যাচ্ছে না।
তবে এইসবের মাঝে ফের রাজ্যে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি-তে মৃত্যু হল ভাঙড়ের আক্রামুল মোল্লার। তাঁর বয়স মাত্র ৩৮। মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হন আক্রামুল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা ছিল ওই রোগীর, খবর হাসপাতাল সূত্রের। বিশেষজ্ঞরা বলছেন যেহেতু হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তাই শুষ্ক আবহাওয়াতে জল জমে থাকার কথা নয়। রাজ্য সরকারের তরফ থেকে সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গাপ্পি মাছ ছাড়া থেকে কীটনাশক স্প্রে সবটাই করা হয়েছে। তবু কিছুতেই যেন ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…