কিউয়িদের কাছে হার ভারতের, ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার বেগে অভিষেকেই বল হাতে চমকে উমরানের

খবর লাইভ : ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের। এদিন কিউয়িদের কাছে ৭ উইকেটে হারল শিখর ধাওয়ানের দল। রানের পাহাড় করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব‍্যর্থ হল টিম ইন্ডিয়া। কাজে এল না শিখর ধাওয়ান,শ্রেয়স আইয়র, শুভমন গিলের দুরন্ত ইনিংস। কিউয়িদের হয়ে শতরান টম লাথামের। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ভারতের হয়ে আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও শুক্রবারই প্রথম এক দিনের ম্যাচ খেললেন উমরান। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গড়লেন নজির। তাঁর এই বলটির গতি ছিল ১৫৩.১ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২৩ বছরের জোরে বোলার প্রথম থেকেই গতির ঝড় তুললেন। তাঁর প্রথম ওভারের ছ’টি বলের গতি ছিল যথাক্রমে ১৪৫.৯, ১৪৩.৩, ১৪৫.৬, ১৪৭.৩, ১৩৭.১ এবং ১৪৯.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। দ্বিতীয় ওভারের ছ’টি বল করেন ১৫০, ১৪৯.৮, ১৪৩, ১৪১.৬, ১৪২.৫ এবং ১৪৬.২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে টিম ইন্ডিয়া। ৮০ রান করেন শ্রেয়স আইয়র। ৫০ রান করেন শুভমন গিল। ধাওয়ান করেন ৭২ রান। ৩৬ রান করেন সঞ্জু সামসন। ৩৭ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট নেন টিম সৌদি এবং লকি ফার্গুসন। একটি উইকেট নেন মিলনে।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে দুরন্ত ব‍্যাটিং লাথামের। ১৪৫ রানে অপরাজিত তিনি। ৯৪ রানে অপরাজিত অধিনায়ক উইলিয়ামসন। কিউয়ি ব‍্যাটরদের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় বোলাররা। ভারতের হয়ে দুই উইকেট নেন উমরান মালিক। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago