খবর লাইভ : অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি, কণ্ঠ বা নাম ব্যবহার করা যাবে না। শুক্রবার এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এমনকি অনুমতি না নিয়ে বিগ বি’র চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকেও ফুটিয়ে তোলা যাবে না।
জানা গিয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। এদিন তারই রায় দেয় আদালত। পাশাপাশি আদালত এও জানায়, এই রায় দান না করলে অমিতাভ বচ্চনের বড়সড়ো ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল। তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছিল।
বিগ বি’র আইনজীবী উদাহরণ দিয়ে বলেন, কেউ অমিতাভের মুখ ব্যবহার করে টিশার্ট বানাচ্ছেন। কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। কেউতো আবার তাঁর নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এই কারণেই আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…