খবর লাইভ : এসএসসি নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টকে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত নিয়োগে শিক্ষাসচিবকে নিয়মিত আদালতে হাজিরা ও সিবিআই তদন্ত এখনই নয় বলে নির্দেশ দিল শীর্ষ আদালত।
এসএসসিতে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অতিরিক্ত শূন্যপদ নিয়োগের জন্য, স্কুল সার্ভিস কমিশনের আনা আবেদনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু শিক্ষাসচিবের হাজিরার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যদিও সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরপর রাজ্য শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।
শুক্রবার সকালে মামলার শুনানিতে তিন সপ্তাহের জন্য সিবিআই তদন্ত-সহ হাই কোর্টে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যদিও এই স্থগিতাদেশের আগেই শুক্রবার হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের হাজিরা দিয়েছেন মণীশ জৈন। আর বিচারপতির প্রশ্নের উত্তরও এন তিনি। তবে এই মামলায় জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…