দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া যোগীরাজ্যে! স্ত্রীকে মেরে টুকরো করল স্বামী

খবর লাইভ : দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। দিল্লিতে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলার খবরে স্তম্ভিত গোটা দেশ। আর ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল যোগীরাজ্যে । উত্তরপ্রদেশের সীতাপুরে স্ত্রীকে খু*ন করে টুকরো টুকরো করে কেটে ফেলার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্বামীকে। তবে পুলিশি জেরার মুখে নিজেই খুনের কথা স্বীকার করে নিয়েছে সীতাপুরের বাসিন্দা অভিযুক্ত পঙ্কজ মৌর্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীতাপুরের বাসিন্দা জ্যোতি ওরফে স্নেহার দেহের টুকরো অংশ পাওয়া গিয়েছে গুলারিয়া এলাকা থেকে। গত ৮ নভেম্বর স্নেহার দেহাংশ, হাড়গোড় উদ্ধার করে সীতাপুর থানার পুলিশ । এরপরই তদন্তে নামে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় জ্যোতির স্বামীকে। পাশাপাশি তাকে এই হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হয়েছে দুর্জন পাসি নামে আরেক ব্যক্তি।

তবে পুলিশি জেরায় পঙ্কজ মৌর্য জানায়, তার স্ত্রী ড্রাগসের নেশা করতেন। দীর্ঘদিন বাড়ি ছেড়ে অন্য এক যুবকের বাড়িতেও থাকতে শুরু করেছিলেন তিনি। আর এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপরই জ্যোতি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছে মনে করে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন পঙ্কজ। বন্ধুর সাহায্যে জ্যোতিকে খুন করেন তিনি। পরে দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় আলাদা আলাদা জায়গায়।

অন্যদিকে, শ্রদ্ধাকে ওয়ালকারকে খুনের অভিযোগে গত ১২ নভেম্বর তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ । আদতে মুম্বই শহরতলির ভাসাইয়ের পাট চুকিয়ে দিল্লিতে চলে আসেন। মেহরৌলির একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন শ্রদ্ধা-আফতাব। মে মাসে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহকে ৩৫ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয় আফতাব। সেই মৃতদেহ সংরক্ষণ করে রাখতে কেনা হয়েছিল নতুন ফ্রিজও। পরে ১৮ দিন ধরে জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরোগুলি ছড়িয়ে দিয়ে আসা হয়। আর যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে এই মামলা। উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago