ভোররাতে ফের ভূমিকম্প! কাঁপল মেঘালয়

খবর লাইভ : উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আন্দামানের পর এবার ভূমিকল্পে কেঁপে উঠল মেঘালয়। বৃহস্পতিবার ভোরবেলা মেঘালয়ের টুর অঞ্চলে ভূমিকল্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,কম্পনের উতসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে, প্রায় ৩টে ৪৬ মিনিট নাগাদ মেঘালয়ে ভূমিকম্প হয়। টুরা থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে পার্বত্য এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।তবে এখনও অবধি এই ভূমিকম্পের পর কোনও আফটার শক অনুভূত হয়নি।
চলতি মাসের শুরু থেকেই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে একাধিক এলাকা। গত ৮ নভেম্বর প্রথম ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৩। পরে জানা যায়, নেপালে পরপর ভূমিকম্প ও আফটার শকের কারণেই দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এরপরে ফের ভূমিকম্প হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এরপর একে একে পাঞ্জাব, অরুণাচল প্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়।
তবে একমাসেই পরপর দেশের একাধিক এলাকায় ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আন্দামান ও পাঞ্জাব বাদে মূলত হিমালয়ের পার্বত্য এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতেই বারবার ভূমিকম্প হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago