‘বেনামি’ আবেদন নিয়ে কৈফিয়ৎ তলব, হাই কোর্টে উপস্থিত শিক্ষাসচিব

খবর লাইভ : আদালতে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিবের। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন।বৃহস্পতিবার সকালে শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি জানান,দুর্নীতির পিছনে কে আছেন? কার নির্দেশে দুর্নীতি? সিবিআই তদন্ত করে দেখবে। ‘বেনামি’ আবেদন নিয়ে কৈফিয়ৎ চায় আদালত।

যদিও গতকাল রাতেই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের। এখন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি চলছে। একটি কমিশনের তরফে দায়ের করা। আরেকটি রাজ্য সরকারের তরফে দায়ের করা। বুধবার রাত ২টোয় সময় জরুরি ভিত্তিতে রাজ্যের তরফে ইমেল করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আদালত সূত্রে খবর,বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। সিবিআই তদন্তের নির্দেশকেও চ্যালেঞ্জ করেছে রাজ্য। প্রসঙ্গত, শিক্ষাসচিবকে ডেকে পাঠিয়েই ক্ষান্ত হননি বিচারপতি। কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা সিবিআইকে তদন্ত করে বের করতে হবে বলেও নির্দেশ দেন।
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে বলে অনেকবারই শুনিয়েছে সরকার। কিন্তু সেই শূন্যপদ তৈরির এক্তিয়ার রাজ্যের নেই বলে জানায় কলকাতা হাইকোর্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago