খবর লাইভ : শিক্ষাসচিব মণীশ জৈনকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য । বুধবার অতিরিক্ত নিয়োগ মামলায় রাজ্যের শিক্ষাসচিবকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাইকোর্টে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বুধবার রাতে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সকালেই ডিভিশন বেঞ্চে বসিয়ে আবেদনের বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানায় রাজ্য। প্রধান বিচারপতি সচিবালয় মারফত ই-মেইল করে আবেদন রাজ্যের।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগে শূন্যপদে আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তাঁর হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই আবেসন গ্রাহ্যো হয়।
ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছে গিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন। জনা যাচ্ছে, ডিভিশন বেঞ্চের তরফে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের আবেদন সম্পর্কে অবগত করা হবে। ডিভিশন বেঞ্চ আবেদন পর্যালোচনা করবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…