খবর লাইভ : ইলিশ প্রিয় বাঙালি। কিন্তু এই ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর কিছুটা নির্ভর করতেই হয় এপার বাংলার মানুষদের। এবার রুপোলি শস্যর জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে উদ্যোগী রাজ্য সরকার। বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইলিশের জোগান বাড়াতে ইতিমধ্যেই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা স্বত্বেও ছোট ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করতে হবে।
রাজ্যে মাছ চাষের উপযুক্ত বহু জলাশয় রয়েছে। ওই সব পুকুর জলাশয়ে মাছ চাষ শুরু করার জন্য মমতা স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলিকে দায়িত্ব দেওয়ার জন্য বলেন। এবিষয়ে মৎস্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…