বিধানসভার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই শুভেন্দুর !

খবর লাইভ : এবার বিধানসভার অনুষ্ঠান থেকেও নাম বাদ চলে যাচ্ছে বিরোধী দলনেতার। আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বিধানসভা চত্বরে যেকোনো অনুষ্ঠানে শাসকদলের পাশাপাশি বিরোধী দলনেতার নামেও কার্ড যায়। কিন্তু এই প্রথম নিয়ম ভেঙে বিরোধী দলনেতাকে অনুষ্ঠান থেকে একেবারেই বাদ রাখা হল।

জানা গিয়েছে, বিধানসভা চত্বরে আগামী শুক্রবার একটি নতুন ভবনের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানেই বাদ পড়েছেন শুভেন্দু। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বিধানসভা তৈরি হওয়ার পর এই ঘটনা প্রথমবার ঘটল যে প্রথমবার কোনও অনুষ্ঠান হচ্ছে, যেখানে বিরোধী দলনেতার নাম কার্ডে ছাপা হয়নি।” প্রসঙ্গত জানা যাচ্ছে, তৃণমূলের যেকোনো অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী অনুপস্থিত থাকেন। তাই এবারেও সেরকম কোনও ঘটনা আগে থেকে ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago