বিশ্বকাপে অঘটন ! সৌদি আরবের কাছে ২-১ গোলে লজ্জার হার মেসিদের

খবর লাইভ : অঘটন বিশ্বকাপে! প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়লেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ২-১ গোলে জিতে বেন লুসেইল স্টেডিয়ামে সবুজ পতাকা ওড়ালেন সৌদি সমর্থকেরা। এই ম্যাচের দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব। আর্জেন্টিনা হেরে যাওয়ায় কার্যত হতাশ আর্জেন্টিনার সমর্থকেরা। এদিনের এই অঘটন ম্যাচে প্রথমার্ধেই অফসাইডের কারণে বাতিল হয় আর্জেন্টিনার তিনটি গোল।

আরও পড়ুনঃ ডিএলএস পদ্ধতিতে টাই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, টি-২০ সিরিজ জয় ভারতের

মঙ্গলবার বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল সৌদি আরব। কাতারের বেন লুসেইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গোটা বিশ্ব অধীর আগ্রহে যেন সেদিকেই তাকিয়ে ছিল। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে এদিন মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ধারে ভারে অনেকটাই পিছিয়ে সৌদি আরব। ফিফা ক্রমতালিকাতেও আর্জেন্টিনার থেকে ৪৮ ধাপ পেছনে আছে সৌদি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন মেসি। ম্যাচের ৮ মিনিটে আক্রমণে উঠেছিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সৌদি আরব ডিফেন্ডার আল বুলাহি ডি-বক্সের ভেতর ফেলে দেন লিয়ান্দ্রো পারাদেসকে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নিতে এসে একটুও ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ঠান্ডা মাথায় গোলরক্ষককে উল্টোদিকে ফেলে বল জালে জড়ান মেসি। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

খেলার শুরু থেকেই দাপট রেখেছিল আর্জেন্টিনা। শুরু থেকেই ছন্দে ছিলেন মেসিও। প্রথম ২ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ডান প্রান্তে বল পেয়ে বক্সের কাছে এসে লাউতারো মার্তিনেজের দিকে বাড়ান দি মারিয়া। মার্তিনেজের ব্যাক হিল ধরে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করার চেষ্টা করেন মেসি। কিন্তু গোড়ালির দিকে বল লাগায় ঠিক জায়গায় বল জালে জড়ায়নি। অসাধারণ দক্ষতার সঙ্গে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস।

২২ মিনিটের মাথায় আরও এক বার সৌদি আরবের জালে বল জড়ান মেসি। কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। মেসির উদ্দেশে যখন বল বাড়ানো হয়েছিল, তখনই অল্পের জন্য অফসাইডের ফাঁদে ছিলেন তিনি। তাই গোল বাতিল করেন রেফারি। পাঁচ মিনিট পরে আরও এক বার গোল করে আর্জেন্টিনা। এ বার গোল করেন লাউতারো মার্তিনেজ। প্রথমে গোল দিয়ে দেন রেফারি। কিন্তু পরে ভার প্রযুক্তির সাহায্যে দেখা যায় অফসাইডে ছিলেন মার্তিনেজ। গোল বাতিল হয়।

প্রথম থেকে গা ছাড়া মনোভাব নিয়ে ফুটবল খেলছিল সৌদি আরব। মেসিকে জোনাল মার্কিংয়ে রাখার চেষ্টা করছিল তারা। তাই বার বার জায়গা বদল করে খেলছিলেন মেসি। ৩৪ মিনিটের মাথায় মেসির আবার গোল করেন মার্তিনেজ। কিন্তু সেটিও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। প্রথমার্ধেই অফসাইডের কারণে আর্জেন্টিনার তিনটি গোল বাতিল হয়।
এরপর আরও কিছু আক্রমণ চালায় আর্জেন্টিনা। ম্যাচের ৪২ মিনিটে ডি পলের নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল হল না আর্জেন্টিনার। বিরতি থেকে ফিরেই গোল করে ম্যাচে সমতা আনে সৌদি আরব। ম্যাচের ৪৭ মিনিটে অসাধারণ গোল করেন আল সেহরি। তবে ম্যাচের ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে সৌদি আরবকে ম্যাচে দলকে ২-১ এ এগিয়ে দেন আল দাউসারি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago