গাড়িতে যথেচ্ছভাবে লালবাতি-নীলবাতির ব্যবহার কেন? রাজ্যের অবস্থান জানাতে বলল হাই কোর্ট

খবর লাইভ : রাজ্য জুড়ে গাড়িতে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে লালবাতি-নীলবাতি । এবার তা নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের প্রশ্ন, গাড়িতে এই ধরনের বাতি ব্যবহারের বিরুদ্ধে রাজ্যে কটা মামলা হয়েছে? আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে রাজ্যের অবস্থান জানাতে বলল হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে । বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানোর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে গাড়িতে লালবাতি-নীলবাতি লাগানো নিয়ে এই প্রশ্ন করেছে। প্রধান বিচারপতি জানতে চান, এত লালবাতি-নীলবাতির ব্যবহার কেন? রাজ্যের বিভিন্ন জায়গা গাড়িতে এই সব বাতি চোখে পড়ে? সব কি বৈধ?

প্রসঙ্গত, বিনা অনুমতিতে গাড়িতে লালবাতি ব্যবহার করলে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় তা অপরাধ। আইন অনুযায়ী মন্ত্রী, আমলা, সাংসদ, বিধায়করাও লালবাতি লাগানোর অনুমতি পান না। তা সত্ত্বেও কী করে তৃণমূলের জেলা সভাপতি হয়ে অনুব্রত মণ্ডল লালবাতি লাগানোর অনুমতি পেলেন? এই প্রশ্ন তুলে বিজেপির লিগাল সেলের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। এই মামলার প্রক্ষিতে রাজ্য সরকার একটি রির্পোট পেশ করে আদালতে। সেই রির্পোটে জানানো হয় কারা লালবাতি ব্যবহার করতে পারেন। তবে অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা করেনি তা স্পষ্ট করেনি রাজ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago