মহিলা এনবিএ তারকা খেলোয়াড়ের গ্রেফতারি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তুমুল টানাপোড়েন

খবর লাইভ : মহিলা এনবিএ তারকা খেলোয়াড়ের গ্রেফতারি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তুমুল টানাপোড়েন। চলতি বছর ফেব্রুয়ারিতে রাশিয়ায় এক টুর্নামেন্টে খেলতে গিয়ে মস্কো বিমানবন্দর থেকে গ্রেফতার হন মার্কিন তারকা বাস্কেটবলার ব্রিটনে গ্রিনের । কারণ তাঁর ব্যাগ থেকে রাশিয়ান কর্তৃপক্ষ উদ্ধার করেছিল সে দেশে নিষিদ্ধ হ্যাশহিস তেল। যে মধু তেলে থাকে গাঁজা জাতীয় নিষিদ্ধ জিনিস। যার শাস্তি হিসেবে ৯ বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছে রুশ আদালত।

৩২ বছরের গ্রিনেরকে মুক্তির জন্য ময়দানে নেমেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, ” আমি চেষ্টা করছি গ্রিনেরকে যত তাড়াতাড়ি ঘরে ফেরানোর। এই বিষয়ে বেশ কয়েক দফা কথা হয়েছে। আশা করব রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে সদার্থক ভূমিকা নেবেন।”

যদিও বাস্কেটবলের দেশ আমেরিকার ওই মহিলা তারকাকে রাজনৈতিক কারণেই রাশিয়া গ্রেফতার করে বলে অভিযোগ। যুদ্ধ ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা গর্জে ওঠার পাল্টা হিসেবেই গ্রিনেরকে ভ্লাদিমির পুতিনের দেশ আটক করে রাখে বলে অভিযোগ। গত ৯ মাস থেকে রাশিয়ান জেলে বন্দি ব্রিটনেকে এবার মুক্ত করতে কোমর বেঁধে নেমেছেন বাইডেন প্রশাসন। রাশিয়ায় জেলেবন্দি গ্রিনেরকে ছাড়াতে আমেরিকার আম জনতা থেকে সেলেবরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্তা পাঠাচ্ছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago