খবর লাইভ : পৃথিবীর প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন । আভিজাত্য এবং সাবেকিয়ানা নিয়ে আজও টেনিসের সেরা প্রতিযোগিতা। আরও তিনটে গ্র্যান্ড স্ল্যামে টেনিস খেলোয়াড়রা পছন্দসই রঙের পোশাক পরতে পারেন। কিন্তু উইম্বলডনে নৈব নৈব চ। সাদা ছাড়া কোনও রং পড়া যাবে না। বছরের পর বছর ধরে এই প্রথাই চলে আসছে। কিন্তু এবার হয়তো এই নিয়মে বদল আসতে পারে।
কিছুদিন আগে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির মহিলা দলের প্যান্টের রং সাদা থেকে গাঢ় লাল করা হয়েছিল। একই পথ অনুসরণ করে আরও কিছু ফুটবল দল। খেলার সময় ঋতুস্রাব নিঃসরণের ফলে সাদা কিংবা কোনও হালকা রঙের প্যান্টে দাগ পড়তে পারে যা খেলোয়াড়দের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই অস্বস্তি এড়াতেই রং বদল এবং এই একই কারণে পোশাকের রং নিয়ে নিয়ম বদলাতে চলেছে উইম্বলডন কর্তৃপক্ষ।
উইম্বলডনের চিফ এগজিকিউটিভ স্যালি বোল্টন বলেন,পরের বছর (২০২৩) থেকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী মহিলা এবং মেয়েদের রঙিন আন্ডারশর্ট (ছোট গাউন জাতীয় পোশাক) পরার বিকল্প থাকবে। আমাদের আশা, এই নিয়ম পরিবর্তনের ফলে খেলোয়াড়রা অস্বস্তি কাটিয়ে পুরোপুরি পারফর্ম্যান্সের দিকে ফোকাস করতে পারবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…