শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

খবর লাইভ : ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর শনিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike)ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association)। ফলে টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স , একাধিক গ্রাহক পরিষেবা (Customer Service)ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে আগামিকাল। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক বলে জানিয়েছে AIBEA।

ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘন, এই সবের বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সরব অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাঁরা বলছেন গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। এবার বেসরকারিকরণের অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু নতুন দাবি সামনে রেখেই ১৯ নভেম্বর, শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। পরের দিন রবিবার, ফলে এটিএম পরিষেবা কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকবে তা নিয়েও আশঙ্কায় সাধারণ মানুষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago