খবর লাইভ : ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর দাপট। চিন্তায় বিশেষজ্ঞরা। সাধারণত শীতকালে এই রোগের প্রবণতা কমে। কিন্তু বঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ পড়ে গেলেও কোনও ভাবেই ডেঙ্গু থেকে রেহাই মিলছে না। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁইছুঁই। রাজ্যে ডেঙ্গূ আক্রান্তর সংখ্যা প্রায় ৫৮ হাজার। পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি প্রশাসনের। রাজ্যের মুখ্যসচিব দফায় দফায় মিটিং করেছেন স্বাস্থ্যসচিব থেকে শুরু করে জেলা শাসকদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী সোমবার এই নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছেন বলে নবান্ন সূত্রে খবর।
মৃতের সংখ্যা সেঞ্চুরির পথে। আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল! পুজোর পর ডেঙ্গি বেড়েছে। অন্যদিকে মাঝ নভেম্বরেই নামছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ এসে গিয়েছে। তবে তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে জমা জল শুকিয়ে যাচ্ছে দ্রুত। আর এর জেরেই ডেঙ্গির মশার বংশ বৃদ্ধি কমবে বলে মনে করা হচ্ছে। তাহলে পারদ পতনেই কি লুকিয়ে ডেঙ্গি মুক্তির পথ, এখন সেই আশায় বঙ্গবাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…