SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্তে ফরেন্সিক দল

খবর লাইভ : SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক টিম ও রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিক। শুক্রবার হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। হাসপাতাল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে ফরেন্সিক টিম। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। কমিটিতে এসএসকেএম এর সুপার ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় থানার ওসিকেও রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক কলকাতা পুলিশের উচ্চমাধ্য অধিকারীদের এই কমিটিতে রেখে এসএসকেএম এর অগ্নিকাণ্ডের স্থল সরজমিনে পরিদর্শন করে কী কারণে আগুন তা রিপোর্ট দেবে এই কমিটি। এমএসবিপির অধীনে কাজ করবে এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন। কমিটির রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।তিনদিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

আরও পড়ুনঃআরও পড়ুনঃ
গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিং-এ আগুন লেগে যায়।একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রী অরূপ বিশ্বাস।দমকল সূত্রে বলা হয়,শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন এত ভয়ঙ্কার রূপ নিল, পিপিপি মডেলের ডায়গনিস্টিক সেন্টারে অগ্নিনির্বাপক যন্ত্র কী ছিল?এই সব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা যন্ত্র চালানোয় প্রশিক্ষিত কিনা তাও জানার চেষ্টা চলছে। শুক্রবার এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতাল পুলিশ হাসপাতালে পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে মনে হচ্ছে না। অন্তর্ঘাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক তদন্তের পাশাপাশি ফায়ার অডিটের কাজ চলছে। তদন্ত রিপোর্ট এলেই আগুনের কারণ স্পষ্ট হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago