শীঘ্রই জোকা-তারাতলা রুটে ছুটবে মেট্রো

খবর লাইভ : প্রতীক্ষার অবসান! অবশেষে জোকা-তারাতলা মেট্রোর চূড়ান্ত ছাড়পত্র দিল রেলওয়ে সেফটি কমিশন। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর। অর্থ্যাৎ নয়া রুটে খুব শীঘ্রই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা।

গত ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন।জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন পরিদর্শন করেন তিনি ও তাঁর টিম। মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তার পরই ওই রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হল।

ওই রুটে মোট ছ’টি স্টেশনকে নিয়ে প্রথম পর্যায়ে পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই ছ’টি স্টেশন হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।সূত্রের খবর, ওই লাইনে আপাতত একটি করেই ট্রেন চলবে। একটি ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছনোর পরে আবার সেই ট্রেন উল্টোমুখে ফিরে আসবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago