কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

খবর লাইভ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পর এবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি। বৃহস্পতিবারই কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালত অবমাননার জেরেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

আরও পড়ুনঃ এখনও লড়ছেন ঐন্দ্রিলা, পাশে সব্যসাচী

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি লাগু থাকলেও বিডিও অফিস চত্বরে পথসভা করেছিলেন তৎকালীন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লা ও তাঁর দলের কর্মী সমর্থকেরা। সেই পথসভার অনুমতি না থাকায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিক। সেই মামলায় জন বার্লা সহ মোট চারজনের নাম ছিল। বাকি তিনজন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু জামিন পাননি জন বার্লা। গত ১৫ নভেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় আদালত। তারপরও তিনি বা তাঁর আইনজীবী হাজির হননি। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত।
এই প্রসঙ্গে জন বার্লার দাবি, তাঁর কোনও ভুল ছিল না। তাঁকে এর আগে ৪৫ দিন জেল খাটতে হয়েছে। রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago