ব্যাটিং শুরু শীতের! কবে রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠাণ্ডা?

খবর লাইভ : কালীপুজার পর থেকেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভব করছেন বঙ্গবাসী। নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ। গত রবিবার থেকে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। একাধিক জেলায় ব্যাটিং শুরু করেছে শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে বাংলার জন্য কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এছাড়া রাতের তাপমাত্রাতেও বড়সড় পারদপতনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ এবার বাংলার রাজ্যপাল হতে চলেছেন মোদি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন তেমন একটা না হলেও পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, ২২ তারিখের পর থেকে গোটা নভেম্বরেই বঙ্গজুড়ে ভালোই ঠাণ্ডা উপভোগ করবেন রাজ্যবাসী। তবে আগামী এক সপ্তাহে  উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং-সহ দু এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago