এবার বাংলার রাজ্যপাল হতে চলেছেন মোদি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস

খবর লাইভ : মেয়াদ শেষ হচ্ছে লা গণেশনের। তাঁর মেয়াদ আর বাড়াতেও চায় না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই রাজভবনে আসছেন নতুন অতিথি। এবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদে বসতে চলেছেন ডা সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন।

১৯৭৭ সালের আইএএস সি ভি আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন।

সি ভি আনন্দ বোস মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে জগদীপ ধনকড়ের সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরম আকার নিয়েছিল। ধনকড়ের মদতে রাজভবন কার্যত বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল বলে অভিযোগ শাসক দল তৃণমূলের। তিনি কার্যত রাজ্য বিজেপির অভিভাবকের ভূমিকা পালন করতেন বলেও অভিযোগ। তার পুরস্কারও পেয়েছিলেন ধনকড়। তাঁকে উপরাষ্ট্রপতি করে কেন্দ্রে মোদি সরকার।

এদিকে ধনকড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন লা গণেশন। ধনকড়ের উত্তরসূরির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ মধুর বলেই জানা যায়। এখন আবার নতুন করে মোদি ঘনিষ্ঠ রাজ্যপাল এলে ধনকড় আমলের সংঘাত ফিরবে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অত্যন্ত বৈচিত্রময় কেরিয়ার সি ভি আনন্দ বোসের। কেরালার কোট্টায়ামের বাসিন্দা তাঁর কেরিয়ার শুরু করেন জেলা শাসক হিসেবে। ১৯৭৭ সালের এই আইএএস জেলা শাসক থেকে চিফ সেক্রেটারি হন। একসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বও সামলেছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago