খবর লাইভ : বিক্রি হয়ে গেল কিংবদন্তি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সেই বল। ১৯৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বল দিয়ে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, সেটি নিলামে তোলা হয়েছিল। সেই বলটি বহু মূল্যে বিক্রি হয়েছে। ইংল্যান্ডে এই বলটি নিলাম করা হয়েছিল।
যে সংস্থা ওই বলটি নিলাম করেছে তাদের তরফ থেকে এদিন জানানো হয়েছে, নিলামে ওই বলটি বিক্রি হয়েছে ২০ লক্ষ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। তবে মনে করা হয়েছিল ৩০ লক্ষ পাউন্ড দাম পাওয়া যাবে বলটির। কিন্তু শেষমেশ ২০ লক্ষ পাউন্ডেই বিক্রি হয় ওই বল।
এই বলটি এত দিন ছিল তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি ১৯৮৬’ বিশ্বকাপে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে নিলামে কে বলটি কিনেছেন, তাঁর নাম জানানো হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…