এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড !

খবর লাইভ : এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লেগেছে সিটি স্ক্যান বিল্ডিংয়ে।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। যদিও যেখানে আগুন লেগেছে সেখানে কোনও রোগী উপস্থিত ছিল না। তবে হাসপাতালের কয়েক জন কর্মী ছিলেন। ইতিমধ্যেই তাঁদেরকে সেখান থেকে বার করে আনা হয়েছে। তবে, ঘণ্টাখানেক কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
এদিকে, হাসপাতালে আগুন লাগতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল আধিকারিকরা।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অবশ্য বলেন, ‘‘আগুন আর নেই। ধোঁয়া রয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি। সিটি স্ক্যানের মেশিন প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago