কেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর

খবর লাইভ : বীরভূমের সাঁইথিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর।এলাকার দখলকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই এই ঘটনা ঘটে। আহত তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশপুরের চরকা গ্রামে এলাকা দখলকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে বচসা বাঁধে। এরপর তা চরমে ওঠে। এরইমধ্যে আচমকা দুষ্কৃতীদের বোমাবাজিতে তৃণমূল কর্মীর হাত উড়ে যায়।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল টিম।জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মীর নাম রফিকুল আলম। আপাতত তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় বিরোধীদের চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শান্ত্যিপূর্ণ এলাকাগুলিতে অশান্তি পাকাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই তাদের শান্তিপূর্ণ জায়গায় গণ্ডগোল বাঁধাচ্ছে তাঁরা।সিপিএম ও বিজেপির উস্কানিতেই এই অশান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago