খবর লাইভ : কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত মামলায় রায় দিল হাইকোর্ট। বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না।বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য, সুস্থতা কামনা করে ভালবাসা হতে পারে। কিন্তু বেশি ভালবাসায় মধুমেয় হতে পারে’।
বুধবার বিচারপতি রাজশেখর মান্থার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও কাঁথি থানাকে এই বিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী দাবি করেন, শহরের পাঁচতারা হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন পালিত হয়েছে। তৃণমূলের তরফে সেই দাবি অস্বীকার করে দলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেছিলেন। এরপরই শুভেন্দুর আরোগ্য কামনা করে সোমবার শুভেন্দুর বাড়ির সামনে ‘গেট ওয়েল সুন’ কর্মসূচি করে তৃণমূলের তরফে। এরপরই আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। শুক্রবারের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, প্রার্থনায় শুভাকাঙ্ক্ষীরা
আদালত আরও নির্দেশ বলেছে, জমায়েত যাতে না হয়, নিশ্চিত করতে হবে এসপি ও আইসি-কে। শুক্রবারের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের।
শুভেন্দুর ট্যুইট, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। একদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল। এটা জেনেই যে, ওই সময় বাড়িতে আমার ৮৪ বছরের বৃদ্ধ বাবা শিশির অধিকারী ও ৭৫ বছরের বৃদ্ধা মা গায়ত্রী অধিকারী আছেন। ওদের উদ্দেশ্য ছিল, বাড়ির বাইরে অশ্রাব্য স্লোগান দিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করা। ট্যুইটে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…