খবর লাইভ : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই তদন্ত শুরু করে ইডি। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বিপুল সম্পত্তির খোঁজে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টানা ৬ মাস ধরে তদন্ত চালিয়ে উদ্ধার হওয়া একাধিক নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইডি। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই বিপুল সম্পত্তির উল্লেখও রয়েছে ইডির চার্জশিটে।
আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের
আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানিয়েছেন, তদন্তে উদ্ধার হওয়া নথি তাঁদের দিচ্ছে না ইডি। ফলে ইডির দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থর আইনজীবীরা। তারপরই আদালত ইডিকে আইনজীবীদের হাতে দ্রুত সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে দিন ধার্য করা হয়। সেইমতো সমস্ত নথি-সিডি তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় গোয়েন্দারা।
গত সোমবার শুনানিতেও পার্থর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চাওয়া হয়। সেক্ষেত্রে পার্থর আইনজীবীদের বক্তব্য ছিল, শুধুমাত্র আটকে রাখার জন্যই জামিনের বিরোধিতা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পার্থর জামিনের আবেদন খারিজ করে হেফজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…