অভিযুক্ত আফতাবের ‘নার্কো’ টেস্টের সিদ্ধান্ত নিল আদালত

খবর লাইভ : শ্রদ্ধা ওয়ালকর খুনের মামলার এবার নয়া মোড়। এবার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ করানোর অনুমোদন দিয়েছে সাকেত আদালত । বুধবার দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে এই বিষয়ে জানান হয়েছে।

শ্রদ্ধাকে খুন করে পুলিশি জেরায় সম্পূর্ণভাব ভাবলেশহীন ছিল আফতাব ৷ এমনকী পুলিশি জেরায় আফতাব প্রথমে জানিয়েছিল সে আর শ্রদ্ধা একসঙ্গে থাকে না ৷ ঘটনার প্রথম তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের মানিকপুর থানার পুলিশ । দু বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আফতাবকে৷ অক্টোবরে এবং নভেম্বরের শুরুতে৷ দু বারই আফতাবের মধ্যে কোনও রকম অনুতাপ ছিল না৷ এমনকী কোনও ভয়ও ছিল না ৷ কিন্তু কেন ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’  করানোর সিদ্ধান্ত নেওয়া হল ? দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে বিচ্ছিন্ন সূত্রগুলি জোড়া লাগাতে পারেন তদন্তকারীদের বড় অস্ত্র এই টেস্ট। প্রায় মাস ছয় আগে ২৭ বছর বয়সি লিভ-ইন সঙ্গী  শ্রদ্ধাকে ২৮ বছরের আফতাব খুন করে প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিলেন বলে অভিযোগ, সেই ঘটনায় অপরাধ প্রবণ মানসিকতার অনেকগুলো দিক সামনে এসেছে। শুধু তাই নয় অপরাধ করার পর দিল্লির জঙ্গলে ছড়িয়ে দিয়েছিলেন সেই টুকরোগুলি, একথা নিজেই শিকার করেছেন। তাতেই শিউরে উঠছেন নেটিজেনরা। দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সাধারণত বড় ধরনের অপরাধে সন্দেহভাজনকে নার্কো পরীক্ষা করানো হয়। সেক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে কোনও ভাবেই যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায় তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago