রাজস্থানের দায়িত্ব থেকে অজয় মাকেনের ইস্তফা, চ্যালেঞ্জের মুখে খাড়গে

খবর লাইভ : ‘ভারত জোড় যাত্রা’ রাজস্থানে ঢোকার এখনও দিন ১৫ বাকি। তার মধ্যেই মাকেনের পদত্যাগ, কংগ্রেসের গেহলট বিরোধী গোষ্ঠীর চাপ সৃষ্টির চেষ্টা বলে মনে করছেন কংগ্রেসের একাংশ। কারণ, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তিন অনুগতদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা দল নেয়নি। রাজস্থানে এআইসিসি ইন-চার্জের দায়িত্ব ছেড়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন। এই তিন অনুগামীকে ২৫ সেপ্টেম্বর জয়পুরে কংগ্রেস পরিষদীয় দলের সমান্তরাল সভা করার জন্য কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। এআইসিসির তরফে মাকেনরা যে সভা ডেকেছিলেন, সেই সভায় ওই তিন গেহলট অনুগত ও তাঁদের অনুগামীরা আসেননি। তারপরও দল গেহলট অনুগতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নেওয়ায় রাজস্থানে এআইসিসি ইনচার্জের দায়িত্ব থেকে মাকেন কার্যত অপমানিত হয়ে পদত্যাগ করলেন।

জানা গিয়েছে, রাজস্থানের সংসদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল, দলের মুখ্য সচেতক মহেশ জোশি, রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (আরটিডিসি) চেয়ারম্যান ধর্মেন্দ্র রাঠোরের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেয়নি বলে ৮ নভেম্বর মাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে মাকেন জানিয়েছিলেন যে ইতিমধ্যে দলের শৃঙ্খলারক্ষা কমিটি ওই তিন জনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। তারপরও দল ওই তিন নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নেওয়ায় তিনি যে অখুশি খাড়গেকে লেখা চিঠিতে সেকথা গোপন করেননি মাকেন।
চিঠিতে মাকেন জানিয়েছেন যে, হাইকমান্ডের তরফে তাঁরা কংগ্রেস বিধায়কদলের যে বৈঠক ডেকেছিলেন, তা বয়কট করেছিলেন গেহলট অনুগামীরা। সেই বয়কটের ব্যাপারে কোনও সমাধান না-হলে এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থেকে যাওয়ার কোনও নৈতিক অধিকার তাঁর নেই। শুধু তাই নয়, চিঠিতে মাকেন অভিযোগ করেছেন, যে গেহলট অনুগামীরা বিধায়কদের বৈঠক বয়কটের নেতৃত্বে ছিলেন, তাঁদেরকেই ‘ভারত জোড়’ যাত্রা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে পদত্যাগ করা ছাড়া তাঁর কাছে কোনও উপায় ছিল না-বলেই মাকেন জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago