খবর লাইভ : মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারাল এক শিশু! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকার। এই ঘটনায় সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটি।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের আজ, বুধবার দুপুরে নওদার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তিনি বহরমপুর যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নওদার পিঁপড়েখালি বাজারের কাছে রাস্তার বাঁকে আচমকাই সাংসদের গাড়ির সামনে চলে আসে বছর চারেকের এক শিশু! সাংসদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুটির মাথায় আঘাত লেগেছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ঘন্টা তিনেক ধরে অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনায় অত্যাধিক মর্মাহত সাংসদ আবু তাহের। তিনি বলেন, “অনেক চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। সিটি স্ক্যান-সহ সবই হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, বাঁচানো গেল না! আমি ভীষণ মর্মাহত।” শিশুটির পরিবারের পাশেও দাঁড়িয়েছেন আবু তাহের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…