বাড়ি গিয়ে মহিলাকে “কুপ্রস্তাব”! অভিযুক্ত হরিদেবপুর থানার এসআই

খবর লাইভ : যে ‌রক্ষক, সেই ভক্ষক!‌ থানায় গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে আসা এক মহিলাকে “কুপ্রস্তাব” দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। ওই পুলিশ অধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। জানা গিয়েছে, মহিলা ১০০ ডায়াল করে ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন।

মহিলার অভিযোগ পেয়ে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সম্প্রতি হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা। থানায় গিয়ে পরিবারের কয়েকজনের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন তিনি। তখন থানায় ছিলেন অভিযুক্ত সাব ইনস্পেক্টরও। ওই মহিলার অভিযোগ জানিয়ে যাওয়ার কয়েকদিন পর, ওই পুলিশ অফিসার স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে মহিলার চলে যান। অথচ তিনি যে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছেন, সে কথা থানার কাউকে নাকি জানাননি। এই তদন্তভার অন্য এক অফিসারের হাতে ছিল বলেও জানা যাচ্ছে।

এরপর হরিদেবপুর থানায় ফোন আসে ওই মহিলার। পুলিশ সূত্রে খবর, ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্তের নামে বাড়িতে গিয়ে তাঁকে “কুপ্রস্তাব” দেওয়ার অভিযোগ করেছেন ওই মহিলা। হরিদেবপুর থানার পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর বাড়িতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, দুর্ব্যবহারও করেছিলেন। সেইসঙ্গে কুপ্রস্তাবও দেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago