খবর লাইভ : চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। এদিন কালীঘাট, হাজরা চত্বরে সকাল থেকে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে হাজরার দিকে আন্দোলনকারীরা ছুটতে শুরু করলে তাঁদের বাধা দেয় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়।
চাকরিপ্রার্থীদের স্লোগান, ‘হয় চাকরি দাও নাহলে রাস্তায় বসতে দাও’। পুলিশ বিক্ষোভকারীদের তোলার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে। ঘটনাস্থলে ছিলেন ডিসি সাউথ আকাশ মাঘেরিয়া।
আরও পড়ুনঃ কেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর
চাকরিপ্রার্থীদের দাবি, সাদা খাতা জমা দিয়ে অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আর গত আট বছর ধরে তাঁরা যোগ্য পরীক্ষার্থী হয়েও নিয়োগ পাননি। বাধ্য হয়েই এবার পথে নামলেন তাঁরা। আন্দোলন আটকাতে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। এদিকে বিক্ষোভের জেরে এদিন রাসবিহারী অ্যাভিনিউতে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…