চোলাই মদ ও বেআইনি কাজ জাঙ্গিপাড়ায় রমরমিয়ে চলার অভিযোগ

খবর লাইভ : ক্রমেই বেআইনি কাজের আখড়া হয়ে উঠছে হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার বিস্তীর্ণ এলাকা। চোলাই মদের কারবার যেমন রমরমিয়ে চলছে তেমনই জুয়া, সাট্টার ঠেকে ছেয়ে গেছে গোটা এলাকা। যা নিয়ে বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিরোধী দল এমনকি শাসকদলের একাংশও রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেআইনি কাজ বন্ধ করতে চিঠি পাঠানো শুরু করেছেন এলাকার লোকজন।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ

বছর ১২ আগে দক্ষিণ ২৪ পরগনার গোচরনে চোলাই মদ খেয়ে ১৯৬ জনের মৃত্যু্ আজও সকলের কাছে টাটকা। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে আবগারি দফতরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় হানা দেওয়া শুরু হয়। উদ্ধার হয় বহু চোলাই মদ এবং গ্রেফতার করা হয় কয়েকশো অবৈধ মদ ব্যবসায়ীকে। তারপর দীর্ঘদিন এই বেআইনি ব্যবসা বন্ধ থাকলেও ফের লুকিয়ে চলছে এই কারবার। হুগলির জাঙ্গিপাড়া থানার রহিমপুর, দিলাকাশ, রামহাটিতলা, আঁটপুর ও পশপুরে চোলাইয়ের কারবার রমরমিয়ে চলছে। যা নিয়ে সরব হয়েছে বেশ কয়েকটি সংগঠন। বিজেপি, সিপিএম বা তৃণমূলের একাংশও রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘পুলিশের উচিত অবিলম্বে এই বেআইনি সর্বনাশা কারবার বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। নচেৎ আমরা আন্দোলন করব।’
জাঙ্গিপাড়ার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের এক নেতা বলেন, ‘অবিলম্বে পুলিশের উচিত চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
চোলাইয়ের পাশাপাশি জাঙ্গিপাড়ার বেশ কিছু জায়গায় সাট্টা ও জুয়ার ঠেক চলছে রমরমিয়ে। দোগাছিয়া, মাধবপুরের রেনিপোল, চণ্ডীগড়ে রমরমিয়ে চলছে জুয়া বলে অভিযোগ স্থানীয় লোকজনের। রহিমপুর পীরতলা, জাঙ্গিপাড়ার চন্দনপুর ও বাসস্ট্যান্ডে এবং রামহাটিতলায় রমরমিয়ে চলছে সাট্টার কারবার। যা নিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে।
হুগলি জেলা পুলিশের এক কর্তা অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago