খবর লাইভ : একই ধরনের দুটি ঘটনায় দুরকম পদক্ষেপ! প্রশ্ন তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রাম (Jhargram) সফর সেরে ফেরার পথে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, একজনের বাড়িতে দলিল পাওয়া গেলে তিনি গ্রেফতার হয়েছেন। তিনি ষড়যন্ত্রের শিকার। তবে, আইন অনুযায়ী পদক্ষেপ হয়েছে। তাহলে বিজেপি (BJP) নেতার বাড়ির বিতর্কিত দলিল ধৃতের বাড়িতে পাওয়া গেলেও, তাঁকে গ্রেফতার করা হবে না কেন? তীব্র আক্রমণ করেন মমতা। পাশাপাশি, ভোটের বিষয় নিয়েও মোদি সরকারকে তুলোধনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।
বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ির দলিল পাওয়া গিয়েছে ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে। সেই বিষয় নিয়েই সরব হন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, তিনি বলেন একই বিষয়ে দুরকম পদক্ষেপ কেন হবে? মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রের মোদি সরকার ভোট নিয়ে ব্যস্ত। উন্নয়নে তাদের কোনও নজর নেই। কেন্দ্রের বিরুদ্ধে ১০০দিনের টাকা না দেওয়ার অভিযোগ তুলে ফের জিএসটি না দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটাই কর হবে এই প্রস্তাবেই GST-তে রাজি হয়েছিলেন তাঁরা। কিন্তু রাজ্যের থেকে টাকা নিয়েই প্রাপ্তয দিচ্ছে কেন্দ্র। মমতা বলেন, গুজরাট (Gujrat)-সহ বিভিন্ন রাজ্যের ভোট নিয়ে ব্যস্ত মোদি সরকার। তাদের ভোটে নজর। কিন্তু উন্নয়নে নজর নেই। মিজোরামের পাথর খাদানে ধসে বাংলার পাঁচ শ্রমিক মৃত্যুর ঘটনায় ফের শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…