সব ভারতীয় ‘হিন্দু’ , সবার ডিএনএ এক: মোহন ভাগবত

খবর লাইভ : সব ভারতীয় ‘হিন্দু’ ৷ শুধু তাই নয়, সব ভারতীয়র ডিএনএ এক । ফের দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভাগবত ৷

ভারতের ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’  একটা বহু পুরনো চিন্তাভাবনা ৷ হিন্দুত্বই একমাত্র চিন্তাধারা, যে সবাইকে গ্রহণ করে, বক্তৃতায় উল্লেখ করেন মোহন ভাগবত  ৷ তিনি আরও বলেন, “আমরা ১৯২৫ সাল (আরএসএসের প্রতিষ্ঠার সময়) থেকে জানিয়ে আসছি ভারতে যাঁরা বাস করছেন তাঁরা প্রত্যেকে হিন্দু ৷ বহু মানুষ দেশকে ‘মাতৃভূমি’ হিসেবে দেখেন ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য- এই ভাবধারাকে আশ্রয় করে অনেকে দেশে বাস করতে চান ৷ তাই অনেকে ধর্ম, জাত, বিশ্বাস, ভাষা, খাদ্যাভ্যাস নির্বিশেষে এবং তাঁরা যে আদর্শে অনুসরণ করেন, সব মিলিয়ে তাঁরা হিন্দুই ৷”

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ
হিন্দুত্বের আদর্শ বৈচিত্রকে স্বীকৃতি দেয় এবং মানুষের মধ্যে ঐক্যে বিশ্বাসী ৷ সারা দুনিয়ায় হিন্দুত্বই একমাত্র হাজার হাজার বছর ধরে বৈচিত্রকে ঐক্যবদ্ধ করেছে ৷ এটা সত্যি এবং দৃঢ়তার সঙ্গে আপনাদের এটা বলতে হবে ৷ এর উপর ভিত্তি করেই আমরা এক হতে পারি ৷ সঙ্ঘের কাজ প্রত্যেক নাগরিক এবং দেশের জাতীয় চরিত্র গঠন করা ৷ এটাই মানুষের মধ্যে একতা আনবে”, বলেন ভাগবত ৷

তিনি জানান, সব ভারতীয়দের ডিএনএ-র উৎস এক পূর্বসূরির থেকে ৷ তাই বৈচিত্র থাকলেও সবাই এক ৷ প্রত্যেক ভারতীয় ৪০ হাজার বছরের পুরনো ‘অখণ্ড ভারত’-এর অংশ ৷ তাদের মধ্যে একটি সাধারণ ডিএনএ রয়েছে  ৷ পূর্বসূরিদের সম্পর্কে তাঁর মত, “তাঁদের থেকে আমরা শিখেছি, প্রত্যেকের তাঁদের নিজের নিজের বিশ্বাস এবং আচার নিয়ম ধরে রাখা উচিত ৷ অন্যের বিশ্বাসকে রূপান্তর করার চেষ্টা ঠিক নয় ৷”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago