এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা, সর্বক্ষণ অভিনেত্রীর পাশেই সব্যসাচী

খবর লাইভ :হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হাসপাতালে ভর্তি হওয়ার পর কেটে গেছে প্রায় ৭২ ঘণ্টা । চিকিৎসকেরা বলছেন শুক্রবার সকাল পর্যন্ত ঐন্দ্রিলার (Aindrila Sharma) শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনও সঙ্কটজনক তিনি, প্রতিমুহূর্তে চলছে কড়া পর্যবেক্ষণ। বৃহস্পতিবার সন্ধেয় ঐন্দ্রিলাকে দুই ইউনিট প্যাকড রেড ব্লাড সেল (Blood Cell) দেওয়া হয়েছে। আপাতত ভেন্টিলেশনে (Ventilation)আছেন তিনি, রক্তচাপ কম থাকায় তাঁকে ভেসোপ্রেসার (Vasopressors)দেওয়া হচ্ছে বলে খবর। চিন্তায় পরিবার, পাশেই আছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

ব্রেন স্ট্রোকের (Brain Stroke)জেরে মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর থেকে কোমায় আছেন অভিনেত্রী। আপাতত সাত রকমের কড়া ওষুধ চলছে ঐন্দ্রিলার। স্টেরয়েড, অ্যান্টি বায়োটিক, আইভি ফ্লুয়িড ইত্যাদি । তিন দিন পেরিয়ে গেলেও এখনও কেন নীরব তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী? অভিনেত্রীর মা এবং পরিবারকে যাতে কোনও ভাবেই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন সব্যসাচী। অবশেষে ভাঙলেন নীরবতা। নিজের কথা বলার জন্য বেছে নিলেন স্যোশাল মিডিয়ার মাধ্যম। প্রথম বার নিজেই ফেসবুক পোস্ট করলেন সব্যসাচী। তিনি লিখেছেন, “ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।” ঐন্দ্রিলার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন তাঁর বিনোদন জগতের সহকর্মীরাও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন গোটা টলিউড, শুভানুধ্যায়ীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago