খবর লাইভ :ডিএ(DA) মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট(High Court)। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) লিভ পিটিশন দাখিল করল সরকার।
ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি শুক্রবার হাই কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়া সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দীর্ঘদিন ধরে লড়াই করছে। এই মামলায় গত কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দেয় তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে সরকারকে। তবে নির্দিষ্ট দিনে রাজ্যসরকার পদক্ষেপ না নেওয়ায় তবে দিয়ে মামলা নিয়ে এই দায় পুনর্বিবেচনা আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চের দ্বারস্থ হয় সরকার। কিন্তু রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…