ভারত-বাংলাদেশ ম‍্যাচ ঘিরে আইসিসিকে তোপ আফ্রিদির

খবর লাইভ :ভারত-বাংলাদেশ ম‍্যাচের দু’দিন পরেও বিতর্ক চলছে। এবার ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। গত বুধবার টি-২০ বিশ্বকাপে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইসের নিয়মে রুদ্ধশ্বাস ম‍্যাচে ৫ রানে জিতে যায় ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের বেশিরভাগ সমর্থকদের মতে ওই দিন সেই মাঠ খেলার অযোগ্য ছিল। আর এবার এই ম‍্যাচকে ঘিরে আইসিসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আফ্রিদি। আফ্রিদির মতে আইসিসি ভারতের দিকেই ঝুঁকে!

এদিন এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,” সকলেই দেখেছে যে, মাঠ ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকেই ঝুঁকে। যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনাল খেলাতে মরিয়া আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই ছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচে। ওরা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে। যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেদিন, সেখানে বৃষ্টি থামার পরেই সঙ্গে সঙ্গে খেলা শুরু করার কোনও মানে হয় না। পরিষ্কার বোঝা গিয়েছিল যে, এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আইসিসি ও ভারত অন্য খেলা খেলছে। চাপের সঙ্গেই অনেক ফ্যাক্টর রয়েছে। কিন্তু সেদিন লিটন দাস দারুণ ব্যাটিং করেছে। ও পজিটিভ ক্রিকেট খেলেছে। ছয় ওভারের পর আমাদের মনে হয়েছিল, বাংলাদেশ যদি উইকেট না হারিয়ে আরও ২-৩ ওভার খেলে দিতে পারে, তাহলে ওরা ম্যাচ জিতে যাবে। আমি বলব, বাংলাদেশ দারুণ লড়াই করেছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago