কালীপুজোয় ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবনে

খবর লাইভ : আলোর উৎসবকে মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। যার অভিমুখ কিছুটা বাংলার দিকে। ফলে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা থেকে বিদ্যুৎ ও সংশ্লিষ্ট দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে।মৎস্যজীবীদেরফিরে আসতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ দীপাবলির আগেই ৭৫ হাজার জনকে চাকরির অফার লেটার দিলেন মোদি

আলিপুর আবহাওয়া দফতর সর্বশেষ যে পূর্বাভাস দিয়েছে, সেখানে তারা জানাচ্ছে সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন এলাকার ওপর। আগামী ২৪ ও ২৫ তারিখের মধ্যে অর্থাৎ কালীপুজোর ঠিক পরেরদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। তাই সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ২৪ এবং ২৫ তারিখ।

আন্দামান সাগরে ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিই নিম্নচাপ রূপেই আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় উত্তর-পশ্চিম দিকে ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ নাগাদ যা অতিগভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর থেকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে ২৪ তারিখ। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই। এই সিস্টেম থেকে ২৪ এবং ২৫ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এখানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

যেহেতু উত্তর বঙ্গোপসাগর উপর এই সিস্টেমটি থাকবে তাই উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২৪ তারিখ হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। ২৫ তারিখ দুই ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে হবে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ২৪ তারিখে হালকা বৃষ্টি এবং ২৫ তারিখে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে ২৪ ও ২৫ তারিখ। কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

Cyclone-kalipujo-sundarban-weather report

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago