খবর লাইভ : লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী৷ শুক্রবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় একটি কালী পুজোর উদ্বোধনে যান রাজ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে সঙ্গীত এবং ক্রিকেট জগতের দুই কিংবদন্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টানেন তৃণমূল বিধায়ক৷
আরও পড়ুনঃ কুঁদঘাটে ডেঙ্গির বলি ২১ এর যুবক
মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জনদরদী, তা বোঝাতে গিয়ে রাজ বলেন, ‘মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী যিনি মানুষের কথা ভাবেন৷ যখন কাজ করেন তখন এটা ভাবেন না যে সামনের মানুষটা কোন দল করে৷ উনি শুধু জানেন মানুষের জন্য কাজ করতে হবে, আমি মানুষের জন্য জন্মেছি৷ ‘
এর পরেই পরিচালক-বিধায়ককে বলতে শোনা যায়, ‘যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এঁদের ভগবান পাঠিয়েছে কোনও একটা কারণের জন্য৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য৷ তাঁকে সম্মান করা উচিত৷ আমরা সাধারণ মানুষ, দেশবাসী তাঁকে সম্মান করব৷ সব পেশার মানুষ, সব দলের মানুষ মাথা নিচু করে একজনকেই সম্মান করে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়৷
যে মানুষটা দিন রাত আমার আপনার ভাল থাকার জন্য দৌড়ে বেড়াচ্ছে, তাঁকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে৷ পারছে? পারছে না৷ ‘
রাজ প্রথম নন, এর আগে মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক এবং চিকিৎসক- নেতা নির্মল মাজি৷ বনগাঁর বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টেনেছিলেন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…