খবর লাইভ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৮৯ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে অ্যারন ফিঞ্চদের। এই হারের পরে চাপে পড়ে গিয়েছেন ফিঞ্চ। এখন থেকেই ভয় ঢুকে গিয়েছে তাঁর মনে। নেট রানরেটের ভয়।
ম্যাচ হারের পরে ফিঞ্চ বলেন, ‘‘নেট রানরেট খুব খারাপ জায়গায় আছে। এটা আমাদের কাছে চিন্তার। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামব। সেই ম্যাচে আমাদের নেট রানরেট বাড়ানোর চেষ্টা করতে হবে। না হলে পরে চাপ হয়ে যাবে।’’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নেট রানরেট -৪.৪৫০। টি-টোয়েন্টিতে এই রানরেট অনেকটাই কম। সেটারই ভয় পাচ্ছেন ফিঞ্চ।
মধুর প্রতিশোধ কিউয়িদের
অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে ১৩ বছর পরে জয়!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম চার ওভারেই তাঁরা হেরে গিয়েছেন বলে জানিয়েছেন ফিঞ্চ। প্রথম চার ওভারে ৫০ রান তুলে নেয় নিউজ়িল্যান্ড। সেখানেই খেলায় অনেকটা পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেছেন, ‘‘প্রথম চার ওভারেই ওরা খেলা ধরে নিয়েছিল। ফিন অ্যালেন দারুণ খেলেছে। আমাদের উইকেটের দরকার ছিল। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। তার খেসারত দিতে হয়েছে।’’
এই পরিস্থিতিতে বিশ্বকাপের লড়াইয়ে ফিরতে ভাগ্যের সাহায্য চাইছেন ফিঞ্চ। তিনি বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে চার দিন পরে খেলা। আশা করছি সে দিন ভাগ্য আমাদের সঙ্গে থাকবে।’’
অন্যদিকে অনেক চেষ্টা করলেন আফগানিস্তানের বোলাররা। কিন্তু পারলেন না। রানটাই যে খুব কম করেছিলেন তাঁদের দলের ব্যাটাররা। নইলে হয়তো কিছুটা সমস্যায় পড়ত ইংল্যান্ড। শেষ পর্যন্ত জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। দলের জয়ের কান্ডারি স্যাম কারেন। বল হাতে ৫ উইকেট নিলেন তিনি।
লক্ষ্য খুব বেশি ছিল না। কিন্তু সেটা করতেও সমস্যায় পড়তে হল ইংল্যান্ডকে। ব্যাটাররা না পারলেও লড়াই করলেন আফগান বোলাররা। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়লেও এক দিকে টিকেছিলেন লিয়াম লিভিংস্টোন। তিনি দলকে জয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে জিতে যায় ইংল্যান্ড।
গোটা ম্যাচে চারটি দুর্দান্ত ক্যাচ দেখা গেল। ইংল্যান্ডের লিভিংস্টোন, আদিল রশিদ ও জস বাটলার দারুণ ক্যাচ ধরলেন। তেমনই আফগান অধিনায়ক মহম্মদ নবিকেও ভাল ক্যাচ নিতে দেখা গেল। যদিও শেষ হাসি হাসল ইংল্যান্ডই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…